বাংলাদেশে সম্প্রচার হওয়া বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

26 November, 2016

চলে গেলেন সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রো। আমরা শোকাহত ।



চলে গেলেন সাম্যবাদের স্বপ্নচারীদের নায়ক ফিদেল কাস্ত্রো। আজ ২৬ নভেম্বর ২০১৬ খ্রী শনিবার ৯০ বছর বয়সে তার জীবনাবসান হয়েছে । কিউবায় সমাজতান্ত্রিক বিপ্লবের পর অর্ধশতক কাল দেশ শাসন করে ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোকে ছেড়ে দিয়ে অবসরে ছিলেন ফিদেল কাস্ত্রো।। যুক্তরাষ্ট্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে সমাজতান্ত্রিক কিউবা প্রতিষ্ঠাকারী ফিদেল সারাবিশ্বে আন্দোলনকারীদের চোখে ছিলেন বীর । বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলী রইল ।

24 November, 2016

ফিরে দেখা ২০১৪ ও প্রিয় ফেসবুক গ্রুপ PATGRAM 2 VERVERI, খ্যাতির শিখরে উঠুক অনলাইন জগতে ।





বাংলাদেশের উত্তরের জেলা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা হিমালয়ের নিকটবর্তী হওয়ায় শীতকালে এখানে শীতের মাত্রাটি অনেক বৃদ্ধি পায়। একমাত্র আগুন তাপিয়ে শীতকে নিবারন করার প্রয়াস চালানো ছাড়া আর কিছুই করার থাকেনা শীতার্ত গরীব মানুষগুলোর। এই শীতার্ত মানুষগুলোর পাশে দাড়ানোর জন্যে এগিয়ে আসে এখানকার ফেসবুক ভিত্তিক অনলাইন গ্রুপ PATGRAM 2 VERVERI , সদস্যদের অর্থায়নে ক্রয় করা হয় অনেক কম্বল । এই কম্বল তুলে দেয়া হয় প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে ( ২০১৪ খ্রী, ১৭ ডিসেম্বর)আমন্ত্রিত হয়ে সেখানে উপস্থিত হওয়ার সৌভাগ্য আমারও হয়েছিল । গ্রুপটির কম্বল বিতরণের এই ঐকান্তিক প্রয়াস যদি অন্যান্য গ্রপ গুলোর মাঝে ছড়িয়ে পড়ে তাহলে স্বার্থক হবে গোটা অনলাইন জগত ।

22 November, 2016

বৃষ্টির পূর্বাভাস দিবে ছাতা ।



এখন থেকে বৃষ্টির পূর্বাভাস দেবে ছাতা। তবে সে ছাতা যেমন তেমন নয়, স্মার্ট ছাতা। এই ছাতা বলে দেবে কখন বৃষ্টি হবে এবং সারাদিনে আবহাওয়া কেমন থাকবে।
এই ছাতার নাম দেয়া হয়েছে উমব্রেলা’ (oombrella)তবে এ ছাতা এখনও বাজারে না আসলেও এবছরের শেষের দিকেই তা আন্তর্জাতিক বাজারে আসবে বলে জানা গেছে। 
এই বিশেষ ছাতাটি প্রদর্শিত হয়েছে একাধিক গ্যাজেট কনফারেন্সে। এই উন্নত প্রযুক্তির স্মার্ট ছাতা আবহাওয়ার পূর্বাভাস জানাবে আপনার ফোনে নোটিফিকেশন দিয়ে। শুধু তাই নয় ইউজারদের একটি বিশেষ কমিউনিটিতে এই ছাতা লাইভ ওয়েদার ডেটা শেয়ারও করবে। 
সবচেয়ে মজার কথা হল বাড়ি থেকে বেরনোর সময়ে ছাতা নিতে ভুলে গেলে সে নিজেই মনে করিয়ে দেবে তাকে নিয়ে যাওয়ার কথা। ঠিক তেমনই কোথাও এই ছাতা ভুল করে ফেলে আসার সুযোগ নেই। ছাতা ঠিক বলে উঠবে ফরগেট মি নট 
এই উমব্রেলা তৈরি হবে শক্তিশালী কেভলার রিব থেকে যা অত্যন্ত ঝোড়ো হাওয়াতেও পট করে ভেঙে যাবে না বা উল্টে যাবে না। অত্যন্ত ভারী বর্ষণ থেকে মাথা এবং দেহকে বাঁচাবে। তাছাড়া ছাতা মাথায় হাঁটতে হাঁটতে কোন ফোন এলে ছাতায় জ্বলে উঠবে একটি আলো এবং রিং-টোন বেজে উঠবে। এই ছাতায় থাকছে চারটি সেন্সরতাপমাত্রা, আলো, বায়ুচাপ এবং আপেক্ষিক আর্দ্রতা। ব্লু-টুথের মাধ্যমে এই সেন্সরগুলি সংযুক্ত থাকবে আপনার স্মার্টফোনে। ( সংগৃহীত )

21 November, 2016

পেনশনের টাকায় নাসির স্যারের শিশুপার্ক ।



গড়াই বিধৌত কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে পেনশনের টাকা দিয়ে নিজ বাড়ীর আঙিনায় শিশুদের জন্যে শিশুপার্ক প্রতিষ্ঠা করেছেন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক নাসির উদ্দিন, স্থানীয়ভাবে যিনি নাসির স্যার নামে  পরিচিত ।
২০০৭ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদ থেকে অবসর নেয়ার পরে জীবনের পুরোটা সময় তিনি ব্যয় করেছেন তাঁর লালিত স্বপ্ন শিশুপার্ক টিকে প্রতিষ্ঠা করার জন্যে । যেখানে বিনা পয়সায় নির্মল আনন্দের স্বাদ গ্রহন করে পল্লীর শিশুরা ।

নাসির স্যার মিনি শিশুপার্কের পাশাপাশি বাড়ীতে একটি লাইব্রেরীও প্রতিষ্ঠা করেছেন । সব বয়সী পাঠকের জন্যে এখানে প্রচুর বই আছে ।

শিশুদের বিনোদনের জন্যে আঙিনায় গড়ে তোলেন বাগান। বাগানটিতে ১৭০ প্রজাতির গাছ আছে । প্রতিটি গাছে লেমনেটিং করে নাম লেখা আছে, যাতে শিশুরা সহজে চিনতে পারে ।

দেশের প্রতিটি গ্রামে যদি একজন করে নাসির স্যারের জন্ম হতো তাহলে অন্ধকারে নিমজ্জিত গ্রামগুলো ফিরে পেত হারানো ঐতিহ্য। 

18 November, 2016

হযরত আদম (আঃ) এর নামে ADAM PEAK বা আদম পাহাড় ।



শ্রীলঙ্কার এই পাহাড়ের নাম  আদম পাহাড় ।  এটি শ্রীপাড়া প্রদেশে অবস্থিত । এই পাহাড়ের চুড়ায় আছে ৫ ফুট ৭ ইঞ্চি দৈর্ঘ ও ২ ফুট ৬ ইঞ্চি প্রস্থ বিশিষ্ট একটি পায়ের ছাপ। পৃথিবীর আদি মানব  হজরত আদম (আঃ) প্রথম শ্রীলঙ্কায় পদার্পন করেছিলেন তাই শ্রীলঙ্কার মুসলমান ও খ্রীষ্টানদের মতে এটি হজরত আদম (আঃ) এঁরই পায়ের ছাপ । এ জন্যে এর নাম আদম পিক বা আদমের পাহাড় । হিন্দুরা মনে করে এটি তাদের দেবতা শিবের পদচিহ্ন আর বৌদ্ধ ধর্মালম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের ।   


৮৫১ সালে এই পদচিহ্ন প্রথম দেখতে পান আরবের  সোলাইমান। রত্নপুরা হয়ে পবিত্র এ পাহাড়ে আরোহন করেছিলেন আরব দার্শনিক ও পরিব্রাজক ইবনে বতুতা ।